চীন ও তাইওয়ানের মধ্যে সরকারি পর্যায়ে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পঁয়ষট্টি বছর আগে ভয়াবহ গৃহযুদ্ধ শেষে দু’ভাগে ভাগ হওয়ার পর দেশ দুটি এ প্রথম বৈঠকে বসতে যাচ্ছে।
তাইওয়ানের এক সরকারি কর্মকর্তা জানান, তাইপের ওয়াং উই-চি চার দিনের এক সফরের প্রথম দিনে বৈঠকের জন্য নানজিংয়ে পৌঁছেছেন। উই-চি এ দ্বীপের চীনা নীতি পর্যবেক্ষণ করে থাকেন।
বিংশ শতাব্দীর প্রথমার্ধে ওয়াং’স কৌমিনতাংয়ের শাসনকালে চীনের পূর্বাঞ্চলীয় এ নগরী ছিল দেশটির রাজধানী।
চীনের গৃহযুদ্ধ চলাকালে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেকের প্রায় ২০ লাখ সমর্থক তাইওয়ানে পালিয়ে যায় এবং এ সময় লাখ লাখ লোক প্রাণ হারায়।
উল্লেখ্য, মঙ্গলবারের বৈঠক হচ্ছে বছরের পর বছর ধরে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার একটি ইতিবাচক ফল। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]