সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ বুশকে (৯০) টেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার পারিবারিক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।

তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে প্রেসিডেন্ট বুশকে অ্যাম্বুলেন্সে করে হাউস্টনের মেথোডিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট (৯০) কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’

১৯৮৯ থেকে '৯৩ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ বুশ সিনিয়র। তার ছেলে জর্জ বুশ জুনিয়র ২০০১ থেকে '০৯ পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বুশ সিনিয়রের পা অকেজো হয়ে আছে।

এমএ