সন্ত্রাসবাদের জন্ম ইসলাম দেয় না। শান্তিপ্রিয় ধর্ম হিসেবে ইসলাম কখনো সন্ত্রাসের উৎস হতে পারে না। তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোকে সংযুক্ত করা উচিত। ইউরোপের উচিত আরো শরণার্থী গ্রহণ করা। জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে এসব কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।

উল্লেখ্য যে ২০১৫ সালে জার্মানিতে তার গৃহীত নীতির অধীনে কমপক্ষে ১১ লাখ শরণার্থী আশ্রয় পেয়েছে। এ জন্য দেশে ও দেশের ভিতরে ভীষণভাবে সমালোচিত অ্যাঙ্গোলা মারকেল। সামাজিক মিডিয়ায়ও তীব্র সমালোচনা এ নিয়ে। এর ওপর সামনেই সেখানে জাতীয় নির্বাচন। এমন এক সময়ে সাহসী অ্যাঙ্গেলা মারকেল বললেন, ইসলাম কোনো সন্ত্রাসবাদের উৎস নয়।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হলে মুসলিমদের সহযোগিতা নিতে হবে। তিনি যখন এ বক্তব্য রাখছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইসলামপন্থি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যৌথভাবে লাড়ই করছি। এতে সবার অভিন্ন স্বার্থ। আমরা কাজ করছি এক হয়ে। উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর এর সমালোচনা করেছিলেন মারকেল।

ইউরোপের বিভিন্ন দেশগুলো প্রতিজ্ঞাবদ্ধ অনুসারে যথাযথভাবে গ্রহণ করছে না শরনার্থীদের। মারকেল সবাইকে এক হয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। উল্লেখ্য গতকাল স্পেনে প্রতিজ্ঞা অনুসারে শরণার্থী নেওয়া হচ্ছে না বিধায় হাজার হাজার জনতা বিক্ষোভ করে এই সিদ্বান্ত জানায় যে তারা আরও শরণার্থী তাদের দেশে মেনে নিতে প্রস্তুত।


জেড