ভারতের মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি মেডিকেল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।

এদিকে পাঞ্জাবের অমৃতসরে রেলস্টেশনের একটি টিকিট কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

এছাড়া বুধবার দিবাগত রাতে বিহারের হাজিপুরের একটি বাজারে অগ্নিকাণ্ডে ১২টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।