মোদি সরকার গীতাকে ভারতের জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করতে চলেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার এই ঘোষণার পর বিতর্কের ঝড় শুরু হয়েছে।

দিল্লিতে ভগবত গীতার ৫ হাজার ১শ’ ৫১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সুষমা এ ঘোষণা দেন।

সেই অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন; হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সহ বেশ কয়েকজন বিজেপি নেতা।

তবে পরে সুষমা বলেন, তিনি কোনো মন্ত্রী হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে এই কথা বলছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে জাতীয় গ্রন্থ হিসেবে ভগবত গীতা প্রেসিডেন্ট বারাক ওবামাকে উপহার হিসেবে তুলে দেন।

গীতায় সবার সবধরনের সমস্যার সমধানের জবাব আছে মন্তব্য করে সুষমা বলেন, এ কারণে গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করা উচিত।

নিজে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করছেন তার কৃতিত্ব তিনি ভগবত গীতাকেই দিয়েছেন।সূত্র : জি নিউজ

এসএইচ