পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মানশেরা জেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে ছয় নারীসহ একই পরিবারের অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে প্রদেশের বালাকোট থেকে সানগার যাওয়ার পথে দ্রুতগতিতে চলা মাইক্রোটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এতে ১০ যাত্রী নিহত হলেও তিন জন বেঁচে যান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের মানশেরার শাহ আব্দুল্লাহ তাদরেসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের সূত্র মতে, উমরাহ থেকে ফেরা আত্মীয়কে বিমানবন্দর থেকে গ্রহণ করে বাড়ি যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।  

উল্লেখ্য, পর্বত এলাকা, সংর্কীণ রাস্তা ও গভীর গিরিখাতের কারণে মানশেরায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। সূত্র : ডন।

কেএইচ