দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং উন ফেরিডুবির ঘটনায় রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনা না ঠেকাতে পারা এবং পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে নিতে ব্যর্থতার কারণে আমি ক্ষমা চাচ্ছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হিসাবে আমি বিশ্বাস করি এ দায়-দায়িত্ব আমার এবং আমি পদত্যাগ করছি।
গত ১৬ এপ্রিল দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজু দ্বীপগামী একটি যাত্রীবাহী ফেরি ৪শ’ ৭৬ জন নিয়ে ডুবে যায়। যাত্রীদের অধিকাংশই ছিল স্কুল শিক্ষার্থী। মর্মান্তিক এ দুর্ঘটনায় রোববার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৮৭-তে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১১৫ জন।
দুর্ঘটনা এবং দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার অভিযান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে দক্ষিণ কোরীয় সরকার। সূত্র: এএফপি, ওয়ার্ল্ডবুলেটিন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]