লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিতে সশস্ত্র মিলিশিয়ারা টানা হামলা চালালে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার অন্তবর্তীকালীন সরকার।
রোববার সকালে সরকারের এক বিবৃতিতে বলা হয়, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত মিলিশিয়ারা বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে।
শনিবার থেকে শুরু হওয়া এ হামলায় আরো অন্তত ৭২ জন আহত হয়েছেন। বিমানবন্দরের আশপাশের এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। খবর: এপি, টাইমস অব ইন্ডিয়া।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় মিলিশিয়া হামলায় অন্তত ২০০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।
এ ঘটনাকে লিবিয়ার প্রাক্তন শাসক মোয়াম্মার গাদ্দাফি পরবর্তী সময়ে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





