দক্ষিণ ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, দক্ষিণ ইয়েমেনের অ্যারাবিয়ান উপদ্বীপের আজান শহরের নিকট সহযোদ্ধাদের জালাল বালেদি নামের একজন নিহতের লাশ গ্রহণের প্রস্তুতি নিতে দেখা গেছে। সুত্রটি জানায়, সম্ভবত বুধবার শেষ রাতে তার মৃত্যু হয়। তখন তার সঙ্গে দুজন রক্ষীকেও দেখা যায়। জালাল বালেদি হামজা আল মারকাশি নামেও সুপরিচিত ছিলেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্য একটি মার্কিন হামলায় দক্ষিণ ইয়েমেনের শাবা প্রদেশে আরও ৬ জন আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন। নিহতরা গাড়ি ভ্রমনরত অবস্থায় মার্কিন ড্রোন হামলার শিকার হন।

মূলত, জালাল বালেদিকে ২০০৪ সালে পাহাড়ী আবায়ান প্রদেশের শাবা, লজ, হাজারমাইট এবং আল-বাইদার একজন কমান্ডার হিসেবে ইয়েমেন টাইমস প্রথম শনাক্ত করে। কিন্তু বর্তমানে জানা গেছে, বালেদি মূলত আইএস নেতা। যে ইয়েমেনে আইএসএল এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। তবে বিষয়টি আইএসআইএল কিংবা আল-কায়েদা কর্তৃক স্বীকৃত নয়।

এমএইচ