বিশ্বের যেকোন নগরীর চেয়ে লন্ডনে ধনকুবেরের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মাথাপিছু হারে যে কোন দেশের চেয়ে বেশি ধনাঢ্য মানুষ বৃটেনে বাস করে। সম্প্রতি এক জরিপে একথা বলা হয়।
সানডে টাইমস পত্রিকার জন্য পরিচালিত বৃটেনের ধনকুবেরদের এই জরীপ দেশটিতে বিতর্কের সৃষ্টি করতে পারে। কারণ সাম্প্রতিক অর্থনেতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বৃটেনের অর্থনীতি এখনো ২০০৮ সালের অর্থনৈতিক ধসের পূর্বাবস্থায় পৌঁছেনি। এখনো দেশটির অনেক মানুষকে জীবিকার জন্য সংগ্রাম করতে হচ্ছে এবং ফুড ব্যাংকই হচ্ছে তাদের জীবিকার প্রধান সম্বল।
বৃটেনের ১০৪ ধনকুবেরের ৭২ জনই লন্ডনে বাস করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মস্কো। এখানে ৪৮ জন ধনকুবের রয়েছেন। এই ধনকুবেরদের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন পাউন্ড বা এর বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে নিউইয়র্ক। এই নগরীতে ৪৩ ধনকুবেরের বসবাস। ৪২ ধনুকুবের নিয়ে চতুর্থ স্থান রয়েছে সানফ্রান্সিসকো এরপর পঞ্চম স্থানে ৩৮ ধনকুবেরের নগরী হচ্ছে লস এঞ্জেলস এবং ৬ষ্ঠ হচ্ছে হংকং। এখানে ধনকুবের আছেন ৩৪জন।
বৃটেনের তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ভ্রাতৃদ্বয় শ্রী ও গোপী হিন্দুজা। তাদের সম্পদের পরিমাণ হচ্ছে ১১.৯ বিলিয়ন পাউন্ড (১৪.৬ বিলিয়ন ইউরো, ২৫.১ বিলিয়ন ডলারের সমপরিমাণ)। পারিবারিক মালিকানাধীন এই হিন্দুজা গ্র“পের প্রধান ব্যবসা হচ্ছে রেল, বাংকিং, মোটর গাড়ী কারখানা, আবাসন ও মিডিয়া। এই ভ্রাতৃদ্বয় এবার গত বছরের তালিকার শীর্ষের ধনকুরের উসমানভকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন। ইউক্রেন সংকটে রুবেলের মান ও রাশিয়ার শেয়ারের দাম কমে যাওয়ায় উজবেকিস্তানের বংশোদ্ভূত রাশিয়ার এই ধনকুবেরের সম্পদে টান পড়েছে।
তালিকার শীর্ষ ২৫ এর মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন ইউক্রেনীয় বংশোদ্ভূত ইন্টারনেট, কেমিক্যাল ও সঙ্গীত শিল্পে বিনিয়োগকারী লেন ব্যাগটনিক, দশম স্থানে আছেন আবাসন ব্যবসায়ী ডিউক অব ওয়েস্ট মিনিস্টার জেরাল্ড গ্রসভেনর এবং হোটেল ও রিসোর্ট খাতে বিনিয়োগকারী সৌদি বংশোদ্ভূত মোহামেদ ইসা বিন জাবের ও তার পরিবার রয়েছেন ত্রয়োদশ অবস্থানে।
এবারই প্রথম বৃটেনের ৫০ শীর্ষ ধনাঢ্যের সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। এক দশক আগে মাত্র ৭শ’ মিলিয়ন পাউন্ড হলে এই অতি ধনাঢ্য ক্লাবে যোগ দেয়া যেত।
এবছর বৃটেনের ১০৪ ধনকুবের মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৩০১.১৩ বিলিয়ন পাউন্ড। এর তুলনায় গত বছর ৮৮ ধনকুবের মোট সম্পদের পরিমাণ ছিল ২৪৫.৬৬ বিলিয়ন পাউন্ড।
চলতি বছর বৃটেনের শীর্ষ ধনকুবেরদের সম্পদের পরিমাণ ২০০৮ সালের মন্দা-পূর্ববর্তী অবস্থানকে ছাড়িয়ে গেছে। সেসময় এই সম্পদের পরিমাণ ছিল ২০১.৯৯ বিলিয়ন পাউন্ড।
[b]ঢাকা, ১১ মে(টাইমনিউজবিডি) // টিআই [/b]
আন্তর্জাতিক
ধনকুবেরের নগরী লন্ডন
বিশ্বের যেকোন নগরীর চেয়ে লন্ডনে ধনকুবেরের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মাথাপিছু হারে যে কোন দেশের চেয়ে বেশি ধনাঢ্য মানুষ বৃটেনে বাস করে





