পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে বলেছে, তালেবান ও আল-কায়েদার সন্ত্রাসীরা দেশটির সাবেক সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের ওপর হামলার পরিকল্পনা করেছে। মঙ্গলবার পারভেজ মুশাররফের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এ চিঠির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে তাকে হয়ত আদালতে হাজির করা হবে না।
পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিব, রাজধানী ইসলামাবাদের পুলিশ প্রধানসহ অন্যান্য কর্মকর্তাদের কাছে লেখা এ চিঠিতে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আল কায়েদা অদূর ভবিষ্যতে পারভেজ মুশাররফের ওপর হামলার পরিকল্পনা করেছে। হামলাকারীরা আদালতের ভেতরে বা বাইরে মুশাররফকে হত্যার চক্রান্ত করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে পরামর্শ দিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো মুশাররফের আইনজীবী আহমেদ রাজা কাসুরির বক্তব্যের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা নিশ্চিত করা না হলে তার মক্কেল আদালতে হাজির হবেন না।
মুশাররফের বিরুদ্ধে আনিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের বিচারের জন্য এ বিশেষ আদালত গঠিত হয়েছে এবং মঙ্গলবার তাকে হাজির হওয়ার জন্য আদালত সমন জারি করেছে।
ইসলামাবাদের জেলা আদালতে রক্তক্ষয়ী বন্দুক ও বোমা হামলার মাত্র এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ চিঠি দিল পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতে ওই হামলায় জেলা ও দায়রা জজসহ ১১ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছিল। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
‘মুশাররফকে হত্যার ষড়যন্ত্র করছে তালেবান ও আল-কায়েদার জঙ্গিরা’
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে বলেছে, তালেবান ও আল-কায়েদার সন্ত্রাসীরা দেশটির সাবেক সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের ওপর হামলার পরিকল্পনা করেছে।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ বড় ধরনের সামরিক সহায়তা পেতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো আঞ্চলিক দেশের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি সই করলেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবান সরকারের ৪ কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে নারীর অধিকার সীমিত করা ও সুশাসন বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো।
তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রাশিয়ার
রাশিয়ার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে একটি আবেদন পেয়েছে, যাদের দুই দশক আগে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। এবিষয়ে পর্যলোচনা করবে আদালত।
তালেবান সরকারের সঙ্গে টেকসই সম্পর্ক স্থাপনের আহ্বান ওআইসি ও তুরস্কের
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং তুরস্ক আফগানিস্তানের বর্তমান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে টেকসই সম্পর্ক বজায় রাখতে এবং আফগান জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
















