তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রদেশ দিয়ারবাকিরে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ভিন্ন রাজনৈতিক মতামতকে কেন্দ্র করে দুই গ্রুপের গুলাগুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার স্থানীয় সময় ওই প্রদেশের সারমিক জেলার ইয়াবানারদি গ্রামের একটি ভোট কেন্দ্র্রে এ ঘটনা ঘটে। দোগান সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাজনৈতিক আলোচনায় এক পক্ষ অপর পক্ষের মতের দ্বিমত পোষণ করলে ওই গ্রামের প্রধানের ছেলে মেহমেদ ইলদিজ গুলি ছোড়ে।

এতে তিনজন আহত হয়। পরে তাদেরকে রাজ্য হাসপাতালে নেয়ার পথে দু’জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনা তদন্ত শুরু করেছে ফৌজি-পুলিশ বাহিনী। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় গ্রামের প্রধানের দুই ছেলে মেহমেদ ইলদিজ ও তাহির ইলদিজকে আটক করা হয়েছে।

এমই