ভারতের রাজস্তানের হেদাউতি অঞ্চলে প্রায় দুই ডজন গ্রাম আছে যেগুলো সুখী দম্পতির হয়ে টিকে আছে।
স্থানীয় কিংবদন্তি অনুযায়ী অতীতকালে লোকজন পাশাপাশি অবস্থিত গ্রামগুলোকে ছন্দবদ্ধ নামে পুরুষ ও নারী হিসেবে অভিহিত করেছিল।
এসব গ্রামের কয়েকটি উদাহরণ হলো ডোবারা-ডোবারি, থামলা-থামলি, লাতুরা-লাতুরি, যোগড়া-যোগড়ি, কাচরা-কাচরি, বামলা-বামলি, মাতানা-মাতানি।
কয়েকটি গ্রামের নাম আকার অনুযায়ীও হয়েছে। যেমন বিনোদকালান(বড় বিনোদ) ও বিনোদখুর্দ(ছোট বিনোদ), দেওলিকালান(বড় দেউলি) ও দেওলিখুর্দ(ছোট বিনোদ)।
কয়েকটি গ্রামের নাম আরো মজাদার : জেঠানি(স্ত্রীর বড়বোন) ও দেবরানি(স্ত্রীর ছোটবোন)।
এসব গ্রামের বেশির ভাগ সদস্যই নিম্নবর্ণের।
অদ্ভূত নামের কারণে এসব গ্রামের অধিবাসীরা এ নিয়ে কৌতূকও করে থাকেন। যেমন দোবারা(পুরুষ) গ্রামের মানুষ দোবারি(নারী) গ্রামের লোকদের ‘স্ত্রী’ হিসেবে ডেকে তাদের ক্ষ্যাপানোর চেষ্টা করে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
[b]ঢাকা,৮ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
স্বামী-স্ত্রী গ্রাম!
ভারতের রাজস্তানের হেদাউতি অঞ্চলে প্রায় দুই ডজন গ্রাম আছে যেগুলো সুখী দম্পতির হয়ে টিকে আছে।স্থানীয় কিংবদন্তি অনুযায়ী অতীতকালে লোকজন পাশাপাশি অবস্থিত গ্রামগুলোকে ছন্দবদ্ধ নামে পুরুষ ও নারী হিসেবে অভিহিত করেছিল।এসব গ্রামের কয়েকটি উদাহরণ হলো





