পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশ বন্ধু বানাতে জানে একই সঙ্গে শত্রুকে কি করে তাদের কৃতকর্মের মূল্য পরিশোধ করতে হয় তাও জানে।

এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় হিসেবে তুলে ধরেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উপলক্ষে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিক অব্যাহত রাখবে বলেও এ সময়ে ঘোষণা করেন তিনি।

পাকিস্তানের শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিশালী ছিল কিন্তু এখন তা অজেয় হয়ে উঠেছে। সন্ত্রাস বিরোধী লড়াইকে পাকিস্তানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ লড়াইয়ে পাকিস্তান আল্লাহ এবং রসুল(সা) শিক্ষাকে অনুসরণ করে চলবে।সূত্র: রেডিও তেহরান

এফএফ