এক লিটার দুধের দাম যদি হয় ২৪০০ টাকা, তাহলে কি মানা যায়? আমাদের দেশে ৭০ টাকায় এক লিটার দুধ পাওয়া যায়। বিদেশে এক লিটার দুধের দাম এর,দুই/তিন গুণই বা হতে পারে।
গৃহযুদ্ধগ্রস্ত সিরিয়ার দুর্ভিক্ষপিড়ীত মাদায়া শহরে এক লিটার দুধের দাম হচ্ছে ৩০০ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২৪০০ টাকা।
মাদায়া শহরটি বর্তমানে দুর্ভিক্ষপিড়ীত। অবস্থা এতটাই করুণ যে, সেখানকার লোকজন ঘাস ও লতাপাতার স্যুপ খেয়ে দিন কাটাচ্ছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস জানিয়েছে, তারা অবিলম্বে ওই শহরে ত্রাণ সহায়তা পাঠাবে।
রেড ক্রসের মুখপাত্র দিবেহ ফকর শুক্রবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা মাদায়া শহরে ত্রাণ সহায়তা পাঠানো হবে। ত্রাণ তৈরি হচ্ছে।
মাদায়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর আওতাধীন ফোয়া ও কেফ্রায়া শহরেও ত্রাণ বিতরণ করা হবে।
তিনি বলেন, অল্প মাত্রায় ত্রাণ বিতরণ করলে হবে না। ওই সব এলাকাগুলোতে এখন নিয়মিত ত্রাণ বিতরণ প্রয়োজন।
এমবি





