ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড়ে অন্তত ২৮ জন মারা গেছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।
ঝড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে মাটির ঘরবাড়ি। উত্তর প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোর ঝড় আছড়ে পড়ে। সঙ্গে ছিল বৃষ্টি।
ঝোড়ো হাওয়ায়, ভেঙে পড়া গাছ ও বাড়ির নীচে চাপা পড়ে ফারুকাবাদেই মারা গেছে অন্তত ১০ জন। বারাবাঙ্কিতে দু’শিশু-সহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রাদেশিক রাজধানী লখনৌতেও এক ব্যক্তি মারা গেছে। এছাড়া সীতাপুর, হারদুই ও জালাউনে মারা গেছে আরও দশ জন। এছাড়া রবি শষ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমা ঝঞ্ঝার দরুন এ ঝড় ও বৃষ্টি হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
ভারতে ধূলিঝড়ে নিহত ২৮
ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড়ে অন্তত ২৮ জন মারা গেছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। ঝড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে মাটির ঘরবাড়ি। উত্তর প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোর ঝড় আছড়ে পড়ে। সঙ্গে ছিল বৃষ্টি।





