বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে গণতন্ত্রচর্চার সবচেয়ে বড় উৎসব- লোকসভা নির্বাচন আজ সোমবার শুরু হচ্ছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসাম ও ত্রিপুরার ছয়টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে ১২ মে পর্যন্ত। মোট ৫৪৩টি নির্বাচনী আসনে ৯ ধাপে ভোট হবে। মোট ভোটার সংখ্যা ৮১ কোটি ৪০ লাখ।
ভারতে সংসদীয় গণতন্ত্র হলেও এবারের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের আবহ ধারণ করেছে। ক্ষমতাসীন দল কংগ্রেস থেকে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। অন্যদিকে বিরোধী হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে লড়ছেন নরেন্দ্র মোদি। ধর্মের কার্ড অর্থাৎ সংখ্যালঘু মুসলমান ইস্যু নিয়ে ভালোই খেলছে দুই পক্ষ। মোদি ক্ষমতায় গেলে মুসলমানদের জীবন-মান-স্বার্থ বিপন্ন হবে এমন বক্তব্যের পাশাপাশি দলটি দুর্নীতির সমর্থক বলে দাবি করছেন রাহুল। বাগ্মী মোদিও তেমনি হিন্দুস্বার্থ রক্ষা করে মুসলমানদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
জনমত জরিপগুলোতে অবশ্য ৪৩ বছর বয়সী রাহুলের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন ৬৩ বছর বয়সী মোদি।
আসাম-ত্রিপুরায় ৬ আসনে ভোট : কলকাতা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ত্রিপুরা ও আসাম রাজ্যের ছয়টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে আজ শুরু হবে ভারতের ১৬তম লোকসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ছয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী ৬৪ জন। ভোটার ৭৬ লাখ ৮৮ হাজার ৪৩২ জন।
মোট ১৪ আসনের আসামের কালিয়াবোর, জোরহাট, লাখিমপুর, ডিব্রুগর, তেজপুর- এই পাঁচটি এবং দুই আসনের ত্রিপুরার একটি ‘ত্রিপুরা পশ্চিম’ কেন্দ্রে ভোট হচ্ছে আজ। এবার উলফার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর কোনো হুমকি না থাকলেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। মাত্র ছয়টি আসনের নির্বাচনের জন্য প্রায় ৩০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। আসাম ও ত্রিপুরা রাজ্য পুলিশ ভোটকেন্দ্রের ২০০ গজের বাইরে অবস্থানের আইনি বিষয়টি নিশ্চিত করবে। আর ভোটকেন্দ্রের ২০০ গজের মধ্যে পুরো নিয়ন্ত্রণ থাকছে আধাসামারিক বাহিনীর হাতে। বাংলাদেশের সঙ্গে ৮৫৬ কিলোমিটারের সীমান্ত আগেই সিল করে দেওয়া হয়েছে।
এ ছাড়া আকাশপথে বিশেষ হেলিকপ্টারে নজরদারিও চালাবেন নিরাপত্তারক্ষীরা। নির্বাচন কমিশন নিয়োজিত পর্যবেক্ষকরাও ঘুরে বেড়াবেন। আসাম ও ত্রিপুরার সীমান্তঘেষা অঞ্চলগুলোতেও দুই দিন আগে থেকেই অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। দল হিসেবে আসামে কংগ্রেস এবং ত্রিপুরায় সিপিএম এগিয়ে রয়েছে।
বুথফেরত জরিপ নিষিদ্ধ : এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসি নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে আর কোনো জরিপের ফল প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে গণমাধ্যমের বুথফেরত জরিপ করা ও এর ফল প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোনের ব্যবহারও নিষিদ্ধ করেছে কমিশন। নির্বাচনী কর্মকর্তারা শুধু এসএমএস করে ভোটের খবর ইসিকে দেওয়ার জন্য ফোন ব্যবহার করতে পারবেন।
এরপরের ধাপের নির্বাচন হবে ৯ এপ্রিল পাঁচটি রাজ্যের সাতটি আসনে। আর নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া যাবে ১৬ মে। এবারই প্রথম ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। সূত্র : এনডিটিভি, এএফপি, জিনিউজ, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে গণতন্ত্রচর্চার সবচেয়ে বড় উৎসব- লোকসভা নির্বাচন আজ সোমবার শুরু হচ্ছে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসাম ও ত্রিপুরার ছয়টি





