লিবিয়ার ১০ জঙ্গিকে হত্যা করেছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত পার হয়ে জঙ্গিরা বেন গুয়ের্দান শহরের সেনা ঘাঁটি ও থানায় হামলা চালালে গুলির লড়াই শুরু হয়।
লড়াইয়ে তিনজন বেসামরিক নাগরিক ও দুইজন সেনা সদস্যও নিহত হয়েছেন। লিবিয়া সীমান্তের অপর পাশ থেকে জঙ্গি হামলার হুমকি রয়েছে বলে মনে করে তিউনিসিয়া। এমন হামলা ঠেকাতে সীমান্তে খাল খনন করছে দেশটি।
হামলা ও লড়াইয়ের ঘটনার পর থেকে শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও লিবিয়ার সঙ্গে একটি সীমান্ত ক্রসিংও বন্ধ রাখা হয়েছে।
গত সপ্তাহে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী ওই একই এলাকায় পাঁচ জঙ্গিকে গুলি করে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী। তখন দেশটির প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, সন্ত্রাসী হামলা চালাতে লিবিয়া থেকে অনুপ্রবেশ করেছিলেন ওই পাঁচ জন।
গত বছর দেশটির সমুদ্র সৈকতে পৃথক দুটি হামলায় কয়েক ডজন বিদেশি নাগরিক নিহত হয়েছিলেন।
সূত্র: বিবিসি
এআই





