ইরাকের আনবার প্রদেশে আইএস (ইসলামিক স্টেট) সদস্যদের অগ্রসরের ঘটনায় প্রদেশটি থেকে প্রায় দুই লাখ বাসিন্দা পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূএ: বিবিসি।
সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে অন্তত এক লাখ ৮০ হাজার বাসিন্দা আনবার প্রদেশ থেকে পালিয়ে পূর্বাঞ্চলে চলে গেছে।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বাস্তুদের জন্য দ্রুত খাদ্য, কম্বল ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা না হলে পরিস্থিতির অনেক অবনতি হবে।
এদিকে আনবার প্রদেশের হিত অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় সেখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করেছে ইরাকের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ায় আইএসকে দমনে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী। এ হামলার মাঝেই বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নেওয়া অব্যাহত রেখেছে আইএস।
ইআর





