ইরাকের কুর্দী যোদ্ধারা বিদ্রোহী আইএস (ইসলামিক স্টেট)যোদ্ধাদের দখল করা অন্তত তিনটি শহর পুনরুদ্ধার করেছে। এর মধ্যে ইরাকের একটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা বলেছে, রবিবার সকালে কুর্দী যোদ্ধারা আইএস বিদ্রোহীদের কাছ থেকে মসুল বাঁধের ১৫ কিলোমিটার পূর্বের তেল স্কাফ শহরটি পুনরুদ্ধার করেছে। এ ছাড়া আশরাফিয়া ও বতনায়া শহর দুটিও পুনরুদ্ধার করে কুর্দী সেনারা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মার্কিন বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে কুর্দী বাহিনীর সদস্যরা আইএস বিদ্রোহীদের ওপর আরও ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে আইএস যোদ্ধাদের বিভিন্ন বিস্ফোরক, নিজেদের তৈরি বোমা এবং ভূমি মাইনের কারণে তারা বেশি অগ্রসর হতে পারছে না।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





