[b]হেগ:[/b] লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত চার ব্যাক্তির বিচার প্রক্রিয়া নেদারল্যান্ডের হেগ শহরে শুরু হতে যাচ্ছে। অভিযুক্ত চার ব্যাক্তি লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য।
তাদের এখনও গ্রেপ্তার করা যায় নি। তাদের অনুপস্থিতিতেই এ বিচারিক প্রক্রিয়া চলবে। লেবাননের সাবেক প্রেসিডেন্ট রফিক হারিরি ২০০৫ সালে এক মর্মান্তিক গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন।
বোমাহামলার ঘটনায় হারিরি ছাড়া আরও ২২ জন প্রাণ হারিয়েছিলেন। সে হত্যাকাণ্ডের পর লেবানন দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং সিরিয়ার সেনাসদস্যদের অপসারণের উদ্যোগ গৃহীত হয়। অবশ্য এমন হিজবুল্লাহ কোন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যোগসাজশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছে।
এদিকে, বিচারিক প্রক্রিয়া শুরু হবার কিছুক্ষণ আগে লেবাননের হারমেল শহরে সরকারি কার্যালয়ের কাছে এক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হারমেল হিজবুল্লাহ শক্ত ঘাঁটিগুলোর একটি। শহরটি বেকা উপত্যকায় অবস্থিত।
সে বোমা হামলার ঘটনায় ২ জন সিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। উপত্যকাটি সিরিয়ার উত্তর সীমান্ত সংলগ্ন। সূত্র: বিবিসি