ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেছে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।





