পোষা বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যার দায়ে হল্যান্ডের এক নারীকে ১৪ সপ্তাহের জেল দিয়েছে দেশটির বার্নসলেই মেজিস্ট্রেট আদালত।
বিবিসি'র খবরে বলা হয়, শাস্তিপ্রাপ্ত ২৩ বছর বয়সী ঐ নারীর নাম লৌরা কানলিফি। তিনি সন্দেহ করেছিলেন যে, তার সোনালী মাছকে (গোল্ডফিস) পোষা বিড়াল ছানাটি আক্রমণ করেছে। এই সন্দেহ থেকে ক্রোধের এক পর্যায়ে তিনি বিড়াল ছানাটিকে মাইক্রোওভেনে ঢুকিয়ে সুইচ চালু করে দেন।
১ মিনিট পর যখন বেড়ালটিকে মাইক্রোওভেন থেকে বের করা হয়, ততক্ষণে সব শেষ। অর্থাৎ মারা গেছে ছোট ছানাটি।
ঘটনার জন্য দায়ী লৌরা কানলিফি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন।
এরপর রায় দেওয়ার সময় জেলা জজ জন ফসটার আসামীর উদ্দেশ্যে বলেন, আমি যতদূর দেখতে পাচ্ছি, তাতে আপনার দিক থেকে প্রাণীটির প্রতি যে আচরণ করা হয়েছে সেটা ছিল "একেবারেই পৈশাচিক নির্মমতা"। প্রাণীটি আপনাকে বিশ্বাস করত এবং আপনার উপর নির্ভরশীল ছিল।
লৌরা কানলিফি'র আইনজীবী এলেন গ্রিএভ বলেন, তার মক্কেলের দীর্ঘ মেয়াদী মানসিক রোগ রয়েছে। এইমানসিক রোগের কারণ হলো হাতাশা।
রায় ঘোষণার পর দোষী নারীর পরিবারের একজন সদস্য চিৎকার করে বলেন, " কী ঘটতে যাচেছ সেটা সে জানত না, তার কোন ধারণা ছিল না"। অপরজন বলেন, "এটা হচ্ছে মেডিকেল সার্ভিসের ব্যর্থতা"।
আদালতের রায়ে আরো বলা হয়েছে, বিড়াল ছানাকে হত্যার কারণে ভবিষ্যতে আর কোনো পোষা প্রাণী নিজের কাছে রাখতে পারবেন না লৌরা কানলিফি। আর প্র্রাণী পুষতে না পারার বিষয়ে আদালতের যে নিষেধাজ্ঞা, সে বিষয়ে আগামী ৫ বছরে কোনো রিভিউ আবেদনও করতে পারবেন না তিনি।  
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]