ভিয়েতনামে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার ভোরে রাজধানী হ্যানয়ে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
এএফপির খবরে বলা হয়েছে, থাচ থাত এলাকায় রাশিয়া নির্মিত এমআই-১৭১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি নগরীর পশ্চিমে অবস্থিত একটি গ্রামীণ এলাকা। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলকে ঘিরে রেখেছে। স্থানীয় হাসপাতালের কাছে স্থানীয়রা জড়ো হয়েছে।
সেনাবাহিনীর উপ-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভো ভ্যান তুয়ান বলেছেন, বিমানটিতে ২১ জন আরোহী ছিল এবং একটি প্যারাস্যুট প্রশিক্ষণের সময় এটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, হতাহতদের সবাই সামরিক বাহিনীর সদস্য। আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে যে কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আবহাওয়া ভালো ছিল এবং আমি বলতে পারি যে এটা নাশকতার ঘটনা নয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্য হ্যানয়ের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





