জাপানের পশ্চিমাঞ্চলে ভূমি ধসে ১৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে হিরোশিমার পাহাড়ি অঞ্চলে এই ঘটনায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মঙ্গলবার রাতে হিরোশিমার পাহাড়ি অঞ্চলে এই ভূমিধস ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে জানানো হয়, নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





