আগামী মাসে যেকোন সময় ইন্দোনেশিয়ায় মায়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী সন্দেহ ভাজন এক জঙ্গিকে হামলার প্রয়োজনীয় সরঞ্জামসহ আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গি নিজেকে আইএস সদস্য বলে দাবি করে।

পরিচয় সনাক্ত করতে গিয়ে দেখা যায় তার নাম রিও প্রিয়াটনা উইবোওয়া(২৩)। সে কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং পেশাদার বোমা তৈরিকারক। সে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা বানায় যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় ব্যবহার করা হয়।

উল্লেখ্য যে এর আগে এই রকমই পরিকল্পনা করে হামলা চালানো হয় ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি নাইটক্লাবে যেখানে প্রায় ২০২ জন নিহত হয়। এই বছরের জানুয়ারীতেও জাকার্তায় জঙ্গি হামলা চালানো হয় যেখানে প্রায় ৪ জন লোক নিহত হয়।

"তারা ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বিভিন্ন গুরূত্বপূর্ণ শহরগুলো জঙ্গি হামলার জন্য পরিকল্পনায় নিয়েছে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই জঙ্গিদের প্রধান টার্গেট বলে জানায়" ইন্দোনেশিয়ার পুলিশের এক মূখপাত্র।

 

জেড