চলতি বছর ইরাকজুড়ে সহিংসতায় নিহত হয়েছেন ৫,৫৭৬ জন। এর মধ্যে গত জুন মাসেই নিহত হয়েছেন ২,৪০০ জন, এর মধ্যে বেসামরিক নাগরিকই হলেন ১,৫৩১ জন। এ ছাড়া গত মাসেই নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন অন্তত ১২ লক্ষ ইরাকি। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
এ ছাড়া গত জানুয়ারি থেকে সংঘাতে আহত হয়েছেন ১১,৬৬৫ জন। সুন্নী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ত (আইএসআইএল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তৎপরতা শুরুর পর মূলত ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে।
গত মাসে উত্তরাঞ্চলীয় শহর মসুল দখলে নিতে সরকারি বাহিনীর সাথে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে আইএসআইএল। এতে অন্তত ২৪০০ জন নিহত ও ১৫৩১ জন বেসামরিক লোক আহত হন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ





