তিউনিসিয়ায় পর্যটকদের হোটেলে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শনিবার এক টুইট বার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আবু ইয়াহিয়া আল-কাইরাওয়ানি নামে খেলাফতের এক সৈনিক তিউনিশিয়ায় হামলা চালিয়েছে।
শুক্রবার তিউনিসিয়ার একটি পর্যটন শহরের দুটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিউনিশিয়ায় প্রায় ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসসিড। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যেসব মসজিদ সন্ত্রাসীদের উস্কে দিতে প্রচারণা ও বিষবাস্প ছড়িয়ে দিচ্ছে সেসব মসজিদ এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়া হবে'।
গত মার্চে বিদেশি পর্যটকসহ ২২ জন নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতার মধ্যেই এ ঘটনা ঘটল। সূত্র: বিবিসি ও রয়টার্স
এসএইচ





