ইরাকের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। রোববার দক্ষিণাঞ্চলীয় হিল্লার প্রবেশপথে হামলাটি চালানো হয়। খবর ডন অনলাইনের।
গাড়িবোমা হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। পুলিশ জানিয়েছে, হিল্লা শহরের প্রবেশ পথের নিরাপত্তা চৌকিতে এসে একটি গাড়ি বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।
শিয়া অধ্যুষিত হিল্লা শহরটি রাজধানী বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হামলাস্থলের কাছে থাকা বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয় এবং গাড়িতে থাকা বেশ কয়েকজন ভিতরেই দগ্ধ হয়ে মারা যান।
গত বছরের এপ্রিল থেকে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক সহিংসতায় গত বছর নিহত হয়েছেন ৮ হাজার ৮৬৮ জন। এ ছাড়া, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩২
ইরাকের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। রোববার দক্ষিণাঞ্চলীয় হিল্লার প্রবেশপথে হামলাটি চালানো হয়। খবর ডন অনলাইনের। গাড়িবোমা হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।





