আমেরিকা ও ইসরাইল বিশ্ব অঙ্গণে ক্ষেত্রে বড় অপরাধী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদেরকে পুরোপুরি বর্জন করা উচিত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির ওয়েব সাইটে লেখা নিবন্ধে এ কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রিগ্যান প্রশাসনের সহকারী অর্থমন্ত্রী পল ক্রিক রবার্ট।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সংখ্যাতীত হত্যাকাণ্ড এবং অন্তহীন মিথ্যা কথা সহ্য করে বিশ্ব নিজের অকাল মৃত্যু ডেকে এনেছে।

তিনি আরো বলেন, এই দুই অপরাধী চক্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে; তাদেরকে কূটনৈতিক ও অর্থনৈতিক ভাবে একঘরে করতে হবে; তাদের কর্মকর্তারা বিশ্বের যে কোনো দেশেই যান না কেনো তারা যেনো গ্রেফতার বিচারের মুখে পড়েন সে অবস্থা সৃষ্টি করতে হবে তাহলেই কেবল পৃথিবীতে সত্য ও জীবনের ধারাকে বাঁচিয়ে রাখা যাবে।

এ ছাড়া, পশ্চিমাদের দায়িত্বজ্ঞানহীন ও হঠকারী নীতির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও কঠোর নিন্দা করেন তিনি।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই