ভারতের উত্তরাখণ্ডে দাবানলে কমপক্ষে ৭ জন মারা গেছেন। সোমবার দেশটির সংবাদ মাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় আগুনের তীব্রতা আরও বেড়েছিলো।

উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে পড়ে দাবানল।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর উড়োজাহাজ ‘এমআই-১৭ চপার’। আকাশ থেকে পানি ঢালায় আগুন এখন নিয়ন্ত্রণে, জানাচ্ছে কর্তৃপক্ষ।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানাচ্ছে, দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখণ্ডের বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা, আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তর।

গত তিন মাসে ওই দাবানলে উত্তরাখণ্ডের তিন হাজার একরেরও বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে।

এমবি