আফ্রিকার দেশ আইভরি কোস্টে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির আবিদজান শহরের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ভারী বর্ষণ ও বজ্রপাতের কবলে পড়ে আবিদজানের পোর্ট বোয়েত উপকূলের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে,বিমান বিধ্বস্তের এ ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধ্বংসাবশেষের ভেতরে আরো দুজনের মরদেহ আছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে,বিমানটি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। আইভরিকোস্টের সংবাদমাধ্যম কোচিডটকম বলছে, বিমানটি ফ্রান্সের সেনাবাহিনীর জন্য মাল বহন করছিল।

এমএ