আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি অ্যাকাডেমি থেকে সিরিজ বোমা হামলা ও গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

শনিবার কাবুলে বিস্ফোরকবোঝাই অ্যাম্বুলেন্স হামলায় কমপক্ষে একশ জন নিহত হন। আহত হন আরও প্রায় দেড়শ জন। চলতি মাসে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। আফগানিস্তানে সাম্প্রতিক সময়গুলোতে ইসলামিক স্টেট ও তালেবানরা হামলা চালাচ্ছে।

শনিবারের ওই হামলার এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। এই দুই হামলারই দায় স্বীকার করেছে তালেবান।

আফগান সামরিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হয়। এর আগে গেলো বছরের অক্টোবরে মার্শাল ফাহিম মিলিটারি অ্যাকাডেমিতে বিস্ফোরণে ১৫ জন ক্যাডেট নিহত হন।

জেড