অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতু ওয়াতানাকি মঙ্গলবার বিকালে সচিবালয়ে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাত করেন।
বৈঠকে রাষ্ট্রদূত জাপানের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অর্থমন্ত্রীও রাষ্ট্রদূতকে বাংলাদেশে অবস্থানকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসার পর আমার সঙ্গে এটা ছিল প্রথম বৈঠক। তার সঙ্গে জাপান সরকারের অর্থায়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সকালে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেন্স জাট দেখা করেন।
কেএইচ





