ভারতে প্রচণ্ড গরমে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত তিন দিনে এসব লোকের মৃত্যু হয়। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুটি রাজ্যে তাপপ্রবাহে শুধু শুক্রবার অসুস্থ হয়েছেন শতাধিক লোক। এ দিন দুই প্রদেশের কোথায়ও কোথায়ও তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

তেলেঙ্গানা রাজ্যের হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছে।

ইআর