ইসলামিক স্টেট ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) ইসলাম ধর্মের কেউ নয় এবং এটি একটি জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
চায়না সেন্ট্রাল টেলিভিশনকে (সিসিটিভি) দেয়া এক সাক্ষাৎকারে তার্কির ইসলামপন্থী এই নেতা বলেন, "ইসলাম চরমপন্থাকে পরিহার করেছে এবং মধ্যমপন্থা অবলম্বন করতে বলেছে।"
এরদোগান বলেছেন যে ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে। যার অর্থ হল শান্তি।
কোরানোর এক আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ইসলাম বলেছে একজন মানুষকে হত্যা করা সম্পূর্ণ মানবজাতিকে হত্যার শামিল।
আইএসআইএল কর্মকাণ্ড নিয়ে তুর্কির প্রেসিডেন্ট বলেন, "তারা যা করে তা হল জঙ্গিবাদ। ইসলাম এটা সমর্থন করে না।"
চীনের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়ে এরদোগান জানিয়েছেন যে তার সরকার উভয়ের জয়ের নীতির ভিত্তিতে সম্পর্ক করতে চায়।
জেডআই





