যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও অষ্ট্রেলিয়ায় ইহুদি স্থাপনায় হামলার হুমকি দেয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে ইসরাইল। খবর বিবিসির।
বৃহস্পতিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে ১৯ বছর বয়সী ওই হুমকিদাতাকে গ্রেফতার করা হয়। আদালত তার নাম প্রকাশ করতে নিষেধ করায় গণমাধ্যমগুলো তা প্রকাশ করেনি।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ওই যুবককে ইসরাইলের সাইবার অপরাধ দমন পুলিশ ও যুক্তরাষ্ট্রের এফবিআইসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যপক জিজ্ঞাসাবাদ করছে।
দেশটির আদালত তাকে আগামী ৩০ মার্চ পর্যন্ত এ জিজ্ঞাসাবাদের অনুমোতি দিয়েছে। এরআগে গত মাসে আরেক হুমকিদাতাকে গ্রেফতার করা হয়েছে।
৩১ বছর বয়স্ক ওই সন্দেহভাজন ছিলেন সাবেক এক মার্কিন সাংবাদিক। তার সাবেক গার্লফ্রেন্ডকে বেকায়দায় ফেলতে তিনি বেশ কয়েকবার ফোনে হুমকি দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন।
কিন্তু বৃহস্পতিবার গ্রেফতার যুবককে নিয়ে ধন্দে আছে ইসরাইল এ মার্কিন গোয়েন্দরা। ইসরাইলী হয়েও এভাবে ইহুদি স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি কেন দিয়ে আসছে সে তার কোন সদোত্তর তারা খুঁজে পাচ্ছেন না।
ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড গণমাধ্যমকে জানান, গ্রেফতার করা এ তরুণ খুবই ধূর্ত প্রকৃতির।
সে কখনো কোন ফোন খেকে কল করে এসব হুমকি দিতো না। এ ক্ষেত্রে সে কম্পিউটার ব্যবহার করতো। ২০১৫ সালে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোম আছে বলে মার্কিন একটি বিমানবন্দরে উড়ো ফোন কল আসলে তখন গন্তব্যে না গিয়ে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছিল।
পরে তল্লাশি করে এতে কিছুই পাওয়া যায়নি। একইভাবে এ বছরের ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জিউস কমিউনিটি সেন্টারে (জিসিসি) ফোন করে বলা হয়, অল্প সময়ের মধ্যে রক্তগঙ্গা বইবে। ইহুদিদের ধরে গলা কেটে রক্তস্নান করা হবে।
জারিফ





