বিমানের ভিতরে বিমানবালারা নেচেগেঁয়ে আনন্দে মাতালেন যাত্রীদেরকে।
সম্প্রতি জেটের একটি বিমানে মাঝ আকাশে বিমানবালাদের ঘোষণা করার মাইকে গান গেয়েছিলেন সোনু নিগম। সে ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ডিজিসিএ।
সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে স্পাইসজেট। বুধবার হোলি উপলক্ষে দিল্লি-গোয়া বিমানে বিমানবালারা হোলির গানের সঙ্গে নাচলেন।আনন্দে মাতালেন যাত্রীদেরকে, তবে তখন বিমান মাটিতেই দাঁড়িয়ে ছিল।
স্পাইসজেটের এক কর্মকর্তা এ দিন দিল্লি থেকে বলেন, ‘ডিজিসিএ-এর সেই ঘটনার কথা মনে আছে। এ বার ডিজিসিএ’র সঙ্গে এ নিয়ে আমাদের কথাও হয়েছে।
বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরে, বিমানটি দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের ভিতরে বিমানবালারা নেচেছেন। তাতে আপত্তি করেনি ডিজিসিএ।’
ওই ফ্লাইটে যাত্রীদের কপালে চন্দনের টিকা পরিয়ে দোলের বিশেষ টুপি উপহার দেওয়া হয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার স্পাইসজেটের সমস্ত ফ্লাইটে যাত্রীদের হোলি উপলক্ষে একটি করে স্টিকার উপহার দেওয়া হবে।
এসএম





