থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর আটককৃত ১২৪ জন রাজনীতিক, একটিভিস্ট ও সাধারণ জনগণকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। একজন সেনা মুখপাত্র জানিয়েছেন, ২৫৩ জনকে তলব করেছিল সরকার। এদের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়নি। আর সরকারি হেফাজতে ছিল ৭৬ জন। বিবিসি'র একজন সংবাদদাতা জানিয়েছেন, যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে এ মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। এছাড়া, নিজেদের ভ্রমণের বিষয়ে সরকারকে অবহিত করবেন। অভ্যুত্থানকারী নেতারা সোমবার রাজার কাছ থেকে দেশ পরিচালনার বিষয়ে রাজকীয় অনুমোদন পেয়েছেন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে আটকের পর মুক্তি দিয়েছে জান্তা সরকার। তবে তার উপর এখনো কিছু বাঁধা-নিষেধ কার্যকর রয়েছে। থাইল্যান্ডে কয়েক মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। এসময় সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত হয়। এরপর ২২ মে সামরিকবাহিনী ক্ষমতা দখল করে। সূত্র: বিবিসি।[b] ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
থাই জান্তা সরকার ১২৪ জনকে মুক্তি দিল
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর আটককৃত ১২৪ জন রাজনীতিক, একটিভিস্ট ও সাধারণ জনগণকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। একজন সেনা মুখপাত্র জানিয়েছেন,





