অস্ট্রেলিয়ায় ১২ বছরে বেকারত্বের হার নভেম্বরে এসে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

দেশটির পরিসংখ্যান ব্যুরো বলছে, চলতি বছর নভেম্বরে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৬.৩ শতাংশে। গত বছর এ হার ছিল ৫.৮ শতাংশ।

অর্থনীতিবিদরা ধারণা করেছিল অর্থনীতিতে নতুন চাকুরি সৃষ্টি হবে ১৫ হাজার। কিন্তু তাদের ধারণাকে পাশ কাটিয়ে নতুন চাকুরি সৃষ্টি হয়েছে ৪২ হাজার ৭০০। এর মধ্যে খন্ডকালীন চাকুরির সংখ্যা ১৮০০ এবং পূর্ণকালীন চাকুরির সংখ্যা ৪০ হাজার ৮০০।

তবে অর্থনীতিবিদরা বলছেন, বেকারত্বের হার বাড়া সত্ত্বেও সার্বিক বাজার পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো। এ ছাড়া শ্রম বাজারের অবস্থারও সামান্য অগ্রগতি ঘটেছে।

অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাসের কারণে সিডনির অর্থনীতিতেও ব্যাপক ধাক্কা লাগে।

এমএ