ইয়েমেনের নির্বাসিত সরকার জানিয়েছে, ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা জাতিসংঘের প্রস্তাবে সাড়া না দেয়া পর্যন্ত তারা সংস্থাটির মধ্যস্থতায় পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না।
জাতিসংঘ ইয়েমেনের দখলকৃত এলাকা থেকে বিদ্রোহী যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার রাতে নির্বাসিত প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘শিয়া মিলিশিয়ারা জাতিসংঘের ২২১৬ নং প্রস্তাব শর্তহীনভাবে গ্রহণ না করা পর্যন্ত সরকার শান্তি আলোচনায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
জেডআই





