পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর সঙ্গে বিরোধের জের ধরে শুক্রবার দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার স্থগিত করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়, সরকারের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অবিলম্বে চ্যানেলটির লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ছাড়া চ্যানেলটিকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে। সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]