ভারতে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা।

২৪ ঘণ্টায় ১০ হাজার পেরিয়ে গেছে করোনা রোগীর সংখ্যা। আর একই সময়ে এই ভাইরাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে, খবর এনডিটিভি।

ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, সংক্রমণের বিচারে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।

মারাত্মক এই ভাইরাসে একদিনের মধ্যে নতুন করে ১০ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন।

এমবি