আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৫ জন তালেবান বিদ্রোহী।
দেশটির কুন্দুজ প্রদেশে শুক্রবার শুরু হওয়া সংঘর্ষ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কুন্দুজ প্রদেশের মুখপাত্র সৈয়দ সারওয়ার হোসেন শনিবার বলেন, তালেবান বিদ্রোহীরা কুন্দুজ প্রদেশের খানাবাদ, আলিয়াবাদ, গরটিপা ও ইমাব জেলার সরকারি স্থাপনায় কয়েক দফা হামলা চালায়। এ সময় সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। এতে দুই সেনা ও এক বেসামরিক লোকসহ ২৮ জন নিহত হয়েছেন।
এ ছাড়া সংঘর্ষে ৩২ বিদ্রোহী, তিন পুলিশ ও দুই বেসামরিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ এখনো অব্যাহত আছে বলে জানান ওই মুখপাত্র। সূত্র : সিনহুয়া।
কেএইচ





