মাত্র তিনটি ভোট পেয়ে ক্ষমতা গ্রহণের দেড় বছরের মাথায় পার্লামেন্টের আস্থা ভোটে শোচনীয়ভাবে হারলেন তিউনিশীয় প্রধানমন্ত্রী হাবিব এজিদ। পার্লামেন্টে মোট ১১৮ জন ভোট দেন এর ভিতরে ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র তিনটি ভোট পেয়ে অপ্রত্যাশিত রাজনৈতিক রেকর্ড গড়েন এই প্রধানমন্ত্রী।
জোটের সদস্যরা আগে থেকেই অনাস্থা জানিয়ে আসছিলেন হাবিব সরকারের উপর। তাই এ ফল ছিলো অনেকটা প্রত্যাশিত।হাবিব আগে থেকেই আঁচ করেছিলেন ভোটের ফলাফল এমন হবে। তিনি বলেন, আমি ১০৯ ভোট পাওয়ার জন্য আসিনি। আমি এসেছি জনগণ ও সংসদ সদস্যদের কিছু জিনিস জানাতে।
হাবিবের জোট সরকার চার দল নিয়ে গঠিত। আইএসের হামলা, জরুরি অবস্থা, নিরাপত্তা প্রভৃতি বিষয় নিয়ে বেশ বিপাকে ছিলো সরকার।আস্থা ভোটে হাবিব হেরে যাওয়ায় পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সে আলোচনায় এখন সরগরম তিউনিশিয়া।
জেড





