অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও যুদ্ধাপরাধের দায় থেকে বাঁচতে আমেরিকার সাহায্য চেয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইল সফররত কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্যের সঙ্গে তিনি বুধবার সাক্ষাৎ করেছেন। ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার যে কৌশল নিয়েছে তা যেন সফল না হয় সেজন্য মার্কিন সরকারকে তার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি চলতি সপ্তাহে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর নেতানিয়াহু মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে এ আবেদন জানান। গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধের বিরুদ্ধে রিয়াদ আল-মালিকি আনুষ্ঠানিক মামলা দায়ের করতে হেগে গেছেন।

নেতানিয়াহ মার্কিন কর্মকর্তাদেরকে বলেছেন, ফিলিস্তিনের এ অভিযোগরে পরিপ্রেক্ষিতে তাকে যেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বিচার করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ওয়াশিংটনকে।

গাজায় ২৯ দিনের যুদ্ধে ৪০০ শিশুসহ প্রায় ১,৯০০ ফিলিস্তিনি শহীদ এবং ৯,৫০০ আহত হয়েছেন। এ বর্বরতার পরও নেতানিয়াহু বৃহস্পতিবার দাবি করেছেন, গাজায় হামলা অসম যুদ্ধ ছিল না বরং তা ছিল যৌক্তিক।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই