সোমবার (৭ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সহায়তার ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

0682

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চীন সফরের সময়ই এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে জিনপিং জানালেন, পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে সর্বাত্মকভাবে সাহায্য করবে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন সোমবার এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আমাদের পুরনো বন্ধু। তাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে আমরা সম্ভাব্য সমস্ত চেষ্টা করব।

পাকিস্তানের রাজনীতিতে সাম্প্রতিক উত্তেজনা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করে ঝাও লিজিয়ন বলেন, আমরা তার (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে সে সময় জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানি নেতা ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেন, ‘এটি স্পষ্ট হত্যাচেষ্টা ছিল। খানকে আঘাত করা হয়েছিল কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘সেখানকার লোকজন যদি শুটারকে থামিয়ে না দিতো, তাহলে পিটিআই নেতা নিশ্চিহ্ন হয়ে যেতেন’।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন, তাদের মধ্যে ফয়সাল জাভেদও রয়েছেন।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান।

লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে। লংমার্চ আজ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা।

চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এন