থাইল্যান্ডে সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিন পরই দেশটিকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশে দ্রুত বেসামরিক শাসন ফিরিয়ে আনার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। দেশটিতে ৩৫ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সেনা হেফাজতে প্রথম রাত কাটানোর পর যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপের কথা জানিয়েছে। এ ছাড়া মার্কিন নাগরিকদের অপ্রয়োজনে থাইল্যান্ড সফর স্থগিত করার আহ্বান জানিয়েছে মার্কিন সরকার। ইংলাকসহ শতাধিক রাজনৈতিক নেতাকে শুক্রবার সেনাবাহিনী আটক করে। আটকদের মধ্যে সাবেক অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানও রয়েছেন। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইংলাককে এক সপ্তাহের বেশি আটকে রাখা হবে না। তবে দেশের স্বার্থে তাকে আটকে রাখা জরুরি বলে ওই মুখপাত্র জানিয়েছেন। এদিকে সেনাপ্রধান জেনারেল প্রিয়ুথ চান-ওচা দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হওয়া উচিত বলে জানিয়েছেন। ২০ মে সেনাবাহিনী দেশটিতে সামরিক আইন জারি করে। গত বছরের নভেম্বরে বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে শুরু হওয়া সহিংসতায় ২৮ জন নিহত হওয়ার পর দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক আইন জারি করা হয় বলে সেনাবাহিনী জানিয়েছিল। পরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে থাই সেনাপ্রধান জেনারেল প্রেয়ুথ চান-ওচা নিজেকে দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। সূত্র : বিবিসি [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
থাইল্যান্ডে আমেরিকার সামরিক সহায়তা বন্ধ ঘোষণা
থাইল্যান্ডে সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিন পরই দেশটিকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশে দ্রুত বেসামরিক শাসন ফিরিয়ে আনার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। দেশটিতে ৩৫ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।





