নেপালে পাঁচ শতাধিক পর্বতোরাহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নেপালের হিমালয় অঞ্চলে ব্যাপক পাহাড়ধসের ঘটনার পর তাদের সরিয়ে নেয়া হয়। পাহাড়ধসে এ পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত ও ১৫০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। সোমবার উদ্ধার করা হয়েছে আরও ২টি মৃতদেহ। খবর টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডবুলেটিনের।

ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত শনিবার পাহাড়াধসের এ ঘটনা ঘটে। পর্বতোরোহীদের অধিকাংশই ভারতীয় ও ইউরোপের বিভিন্ন দেশের।

পর্বতারোহীদেরকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। পাহাড়ধসের কারণে রাজধানীমুখী মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ধসে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসব বাড়িঘরে থাকা বাসিন্দাদের অনেকেই হতাহত হয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ