বাগদাদের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে শনিবার এক আত্মঘাতি গাড়ি বোমা হামলায় কমপক্ষে নিরাপত্তা বাহিনীর ৭ জন সদস্য নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বাগদাদের দক্ষিণে ইউসুফিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপয়েন্টে এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৭ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে।
হামলার দায়িত্ব তাৎক্ষনিকভাবে কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ও মিত্র শিয়া মিলিশিয়ারা রাজধানী ও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। গত জুনে দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা দখল করে নেয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





